ম্যাক্রোঁর ভাবনা ব্যাখ্যায় মুসলিম দেশগুলোতে বিশেষ দূত নিয়োগ দিবে ফ্রান্স

আন্তর্জাতিক ডেস্ক:

মহানবীকে সা.কে বিদ্রূপ করে কার্টুন প্রকাশে সমর্থন ও ইসলামবিদ্বেষী মন্তব্যের কারণে সৃষ্ট পরিস্থিতি স্বাভাবিক করতে মুসলিম দেশগুলোতে বিশেষ দূত নিয়োগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ফ্রান্স।

তারা মুসলিম দেশগুলোতে ‘ধর্মনিরপেক্ষতা ও বাকস্বাধীনতা’ নিয়ে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর চিন্তা-ভাবনা ব্যাখ্যা করবেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের খবরে বুধবার এ তথ্য জানানো হয়েছে।

ম্যাক্রোঁর বিতর্কিত বক্তব্য কেন্দ্র করে মুসলিম দেশগুলোতে চলমান বিক্ষোভের মুখে ফরাসি সরকার এ সিদ্ধান্ত নিয়েছে বলে খবরে বলা হয়েছে।

আগের সংবাদসৌদির কফিল প্রথা অবশেষে বাতিল
পরবর্তি সংবাদআর্মেনিয়ার কবল থেকে আরও ৭টি গ্রাম মুক্ত করলো আজারবাইজান