আল্লামা আনোয়ার শাহ’র মৃত্যুতে ছাত্র জমিয়তের শোক

আল্লামা আনোয়ার শাহ’র মৃত্যুতে ছাত্র জমিয়তের শোক

ফাতেহ ডেস্ক :

দেশের বরেণ্য আলেম আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ।

আজ সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি এখলাছুর রহমান রিয়াদ বলেন, ধর্মীয় শিক্ষা, ওয়াজ-তাফসীর ও মানব সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে আল্লামা আযহার আলী ব্যাপক অবদান রেখেছেন ৷ বর্ণাঢ্য জীবনে বহুমুখী কর্মতৎপরতা পরিচালনা করেছেন ৷ মুসলিম জাতির বৃহত্তর স্বার্থে দেশ-বিদেশে কথা বলেছেন। তাঁর ইন্তেকালে জাতি হারালো একজন মহান রাহবার। আল্লাহ তায়ালা তাকে জান্নাতবাসী করুন ও শোক সন্তপ্ত পরিবারকে সবরে জামিল দান করুক ৷

উল্লেখ্য, আজ বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আগামীকাল বৃহস্পতিবার দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন এবং কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক হবার পাশাপাশি কিশোরগঞ্জের শহীদী মসজিদের খতীব এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের সিনিয়র সহসভাপতি ছিলেন।

আগের সংবাদবৃহস্পতিবার থেকে শুরু জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার ৩ দিন ব্যাপী বার্ষিক মাহফিল
পরবর্তি সংবাদ‘ধর্মীয় মূল্যবোধে আঘাত এলে ব্যবস্থা গ্রহণে সরকার সবসময় তৎপর’