বৃহস্পতিবার থেকে শুরু জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার ৩ দিন ব্যাপী বার্ষিক মাহফিল

বৃহস্পতিবার থেকে শুরু জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার ৩ দিন ব্যাপী বার্ষিক মাহফিল

সাঈদ সালমান :

তিতাস বিধৌত নগরী ব্রাহ্মণবাড়িয়ার শতবর্ষী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার তিনদিন ব্যাপী বার্ষিক মাহফিল আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। মাদরাসাটির ১০৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এ মাহফিল অনুষ্ঠিত হবে ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে।

জামিয়া ইউনুছিয়ার সদরে মুহতামিম, আল্লামা আশেকে এলাহী ইব্রাহিমী সাহেবের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল সাইয়্যিদ মাহমুদ মাদানি। দারুল উলুম দেওবন্দ থেকে আগমন করবেন আল্লামা আফজাল হোসাইন, আল্লামা কমারুদ্দীন, আল্লামা কারী আব্দুর রউফ এবং আল্লামা রাশেদ আজমী।

এ ছাড়া দেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামও তাশরিফ রাখবেন এ মাহফিলে।

আগের সংবাদআল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাজা বৃহস্পতিবার দুপুরে
পরবর্তি সংবাদআল্লামা আনোয়ার শাহ’র মৃত্যুতে ছাত্র জমিয়তের শোক