
ফাতেহ ডেস্ক:
আজ সকাল ১০টা ৪ মিনিটে আল-হাইআতুল উলয়ার অন্যতম সদস্য, আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশ এর মহাসচিব, আল জামিয়া আল ইসলামিয়া পটিয়া, চট্টগ্রাম মাদরাসার মহাপরিচালক, দেশের শীর্ষ আলেম, হযরত মাওলানা আব্দুল হালীম বুখারী (র.) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন আল-হাইআতুল উলয়ার মুহতারাম চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসান সাহেব (দামাত বারাকাতুহুম), কো-চেয়ারম্যান আল্লামা শেখ সাজিদুর রহমান সাহেব (দামাত বারাকাতুহুম) এবং আল-হাইআতুল উলয়ার অধীন ৬ বোর্ডের নেতৃবৃন্দ।
শোকবার্তায় মরহুমের জন্য দোয়া ও মাগফেরাত কামনা করা হয়।
উল্লেখ্য, মঙ্গলবার ( ২১ জুন) সকাল ১০টায় চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
