আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাজা বৃহস্পতিবার দুপুরে

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র জানাজা বৃহস্পতিবার দুপুরে

ফাতেহ ডেস্ক :

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ রহ.-এর জানাজার নামাজ আগামীকাল ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) দুপুর ২টায় কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। মরহুমের পারিবারিক সূত্র এ খবর নিশ্চিত করেছে ফাতেহ টুয়েন্টি ফোরকে।

এর আগে আজ বুধবার বিকাল সোয়া পাঁচটার দিকে রাজধানীর শঙ্করে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আল্লামা আযহার আলী আনোয়ার শাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আল্লামা আযহার আলী আনোয়ার শাহ দেশের অন্যতম শীর্ষ আলেমে দ্বীন এবং কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার মহাপরিচালক হবার পাশাপাশি কিশোরগঞ্জের শহীদী মসজিদের খতীব এবং কওমি মাদরাসা শিক্ষা বোর্ড-বেফাকের সিনিয়র সহসভাপতি ছিলেন।

আগের সংবাদআল্লামা আযহার আলী আনোয়ার শাহ’র মৃত্যুতে মুফতী ফয়জুল্লাহ’র শোক
পরবর্তি সংবাদবৃহস্পতিবার থেকে শুরু জামিয়া ইউনুছিয়া ব্রাহ্মণবাড়িয়ার ৩ দিন ব্যাপী বার্ষিক মাহফিল