
ফাতেহ ডেস্ক:
আল্লামা আহমদ শফী রহ. এর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন হাফেজ্জী হুজুর রহ. এর বিশিষ্ট খলিফা, ঢাকার জামিয়া নুরিয়া কামরাঙ্গীরচর মাদ্রাসার শাইখুল হাদিস, উপমহাদেশের অন্যতম হাদিস বিশারদ,আল্লামা সোলাইমান নোমানী দা.বা.।
তিনি বলেন, শাইখুল ইসলাম রহ. ছিলেন আমার খাছ ওস্তাদ। শাইখুল ইসলাম হুছাইন আহমদ মাদানী রহ. এর অন্যতম খলিফা। দেশ ও জাতির একজন চৌকস অভিভাবক। এ দেশের মুসলিম উম্মাহর দুঃসময়ে সামনে থেকে নেতৃত্বদানকারী একজন অকুতোভয় সিপাহসালার। ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র তিনি ছিলেন সর্বজনস্বীকৃত একজন ব্যক্তিত্ব। তিনি ছিলেন সারা বাংলাদেশের ওলামা-মাশায়েখ ও ধর্মপ্রান মানুষদের মাথার মুকুট। অমায়িক চরিত্রের অধিকারী মরহুম ছিলেন খতিবে আহলে সুন্নাত ওয়াল জামাত আহসানুল মুনাজির। বাতিলের সাথে ছিলেন আপোষহীন।
আল্লামা আহমদ শফী রহ. এর স্থান কখনো পুরন হবার নয়। জীবনের সিংহভাগ তিনি হাদিসের খেদমত করে গেছেন। শায়খ রহ. উপমহাদেশের শীর্ষ হাদিস বিশারদ ও আধ্যাত্মিক রাহবার। উনার ইন্তেকালে আধ্যাত্মিক জগতে এক বিশাল বিয়োগের সৃষ্টি হলো। উনার বিয়োগে বাংলাদেশের আলেমসমাজ একজন অভিভাবক হারালেন। আল্লাহ এই আলেমকে জান্নাতুল ফেরদৌসের আ’লা মাকাম দান করুক। আমিন।
আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের, ছাত্র, মুরিদ, খলিফাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর আজগড় আলী হাসপাতালে সন্ধ্যা ৬:২০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন আল্লামা আহমদ শফি রহ.।
