আল্লামা শফীর ‍মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

ফাতেহ ডেস্ক

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) পৃথক শোক বার্তায় তারা সমবেদনা জানান।

শোক বার্তায়, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা আহমেদ শফী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

দেশের শীর্ষ কওমি আলেম আল্লামা আহমদ শফী ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। এর আগেও কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। গত কয়েক মাসে শরীরে নানা জটিলতা দেখা দিয়েছিল তার।

আগের সংবাদআল্লামা আহমদ শফির ইন্তেকাল: সুলাইমান নোমানীর শোক প্রকাশ
পরবর্তি সংবাদআল্লামা আহমদ শফী রহ. এর সংক্ষিপ্ত জীবনী