আল্লামা শফীর ইন্তেকালে ফরিদপুর উলামা পরিষদের শোক

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সভাপতি, হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়ার চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে ফরিদপুর কওমি উলামা পরিষদ।

বিবৃতিতে ফরিদপুর কওমি উলামা পরিষদের সভাপতি ও জামিয়া আরাবিয়া শামসুল উলুম- খাবাসপুরের মুহতামিম আল্লামা মুফতি কামরুজ্জামান সাহেব আল্লামা শফীকে ‘ইসলামী চিন্তা জগতের একজন বরেণ্য আলেম’ হিসেবে আখ্যায়িত করেন। তিনি উল্লেখ করেন, তাঁর মৃত্যুতে দেশবাসীর এক অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

শোকবার্তায় শাহ আহমদ শফী রহ. এর রূহের মাগফিরাত কামনা করে মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণাগ্রাহী, ভক্ত ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সহমর্মিতা জানান আল্লামা মুফতি কামরুজ্জামান।

উল্লেখ্য, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ঢাকা আজগর আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন আল্লামা আহমদ শফি রহ.।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর।

আগের সংবাদআল্লামা শফীর ইন্তেকালে আল্লামা বাবুনগরীর শোক
পরবর্তি সংবাদআল্লামা আহমদ শফীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক