আল্লামা আহমদ শফীর ইন্তেকালে ইসলামী ঐক্যজোটের শোক

ফাতেহ ডেস্ক:

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর, দেশের সর্বজন শ্রদ্ধেয় ধর্মীয় অভিভাবক আল্লামা শাহ্ আহমদ শফীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী ঐক্যজোটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী ও মহাসচিব মুফতী ফয়জুল্লাহ।

আজ (১৯ সেপ্টেম্বর) শনিবার গণমাধ্যমে পাঠানো এক যৌথ শোকবার্তায় তারা বলেন, ‘আল্লামা শাহ আহমদ শফী রহ. ছিলেন আলেম-উলামা ও দ্বীনদার জনতার কাছে মুকুটহীন সম্রাট। তিনি আমৃত্যু ইসলামী শিক্ষার প্রসার, নাস্তিক-মুরতাদ বিরোধী আন্দোলনসহ কওমী মাদরাসা ও মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে মুখ্য ভূমিকা পালন করেছেন। নম্রতা, বিনয় ও সৌজন্যবোধ ছিল তার স্বভাবজাত। ইসলামী চিন্তাবিদ হিসেবে তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয়। ইসলাম ও দেশের সেবায় আল্লামা শফীর অবদান ইতিহাসের পাতায় চির স্মরণীয় হয়ে থাকবে। দেশ-বিদেশের কোটি কোটি মানুষ তাকে যুগ যুগ ধরে দোয়ায় স্মরণ রাখবে। তার ইন্তেকালে বাংলাদেশসহ বিশ্বমুসলিম উম্মাহ একজন আধ্যাত্মিক ও ধর্মীয় অভিভাবককে হারালো। এই শূন্যতা ও ক্ষতি সহজে পূরণ হওয়ার নয়।’

প্রাণপ্রিয় অভিভাবক আল্লামা শাহ্ আহমদ শফীর ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন ও গুণগ্রাহীদের প্রতি ইসলামী ঐক্যজোটের পক্ষ থেকে গভীর সমাবেদনা জানাচ্ছি। মহান আল্লাহর শাহী দরবারে ফরিয়াদ করছি, হে আল্লাহ! আপনি আপনার প্রিয় আলেম বান্দাকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নিন। আমীন।

আগের সংবাদআল্লামা শফীর ইন্তেকালে ফরিদপুর উলামা পরিষদের শোক
পরবর্তি সংবাদমাগুরায় সড়কে ত্রিমুখী সংঘর্ষে ৪ জন নিহত