আল-আকসা মসজিদে প্রবেশ করে মসিজদের অবমাননা করেছে ইহুদিরা : হামাস

আন্তর্জাতিক ডেস্ক :

ইহুদিবাদীরা মুসলমানদের প্রথম ক্বিবলা আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করে এই মসিজদের অবমাননা এবং মুসলিম উম্মাহর অনুভূতিতে আঘাত হেনেছে মন্তব্য করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। হামাসের মুখপাত্র হাজেম কাসেম বুধবার এক বিবৃতিতে এ মন্তব্য করেন। খবর পার্সটুডে।

তিনি বলেন, আমেরিকার প্রত্যক্ষ সমর্থন এবং তেল আবিবের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে কিছু আরব দেশের অপতৎপরতার সুযোগে ইহুদিবাদী ইসরাইল আগের চেয়ে বেশি ধৃষ্টতার সঙ্গে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও মুসলিম স্থাপনার অবমাননা করে যাচ্ছে। ফিলিস্তিনিরা নিজেদের সামর্থ্য অনুযায়ী ইসলামের পবিত্রতা রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা চালাবে এবং ইহুদিবাদীদের হাত থেকে ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হওয়ার আগ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাবে।

হামাসের এই মুখপাত্র আরও বলেন, আল-আকসা মসজিদের শহর বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিনি জনগণের কাছে তাদের প্রাণের চেয়েও দামি এবং এটি ফিলিস্তিনের চিরস্থায়ী রাজধানী। কাজেই এই নগরীকে ইহুদিবাদী ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করার প্রচেষ্টা কোনোদিন সফল হবে না।

উল্লেখ্য, ইসরাইলি সেনাদের সশস্ত্র পাহারায় গতকাল (বুধবার) অন্তত ৬০০ ইহুদি আল-আকসা মসজিদে অনুপ্রবেশ করেছে।

আগের সংবাদসৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫ ওমরাহ যাত্রী
পরবর্তি সংবাদআসামের ডিটেনশন ক্যাম্পে মৃতের সংখ্যা বাড়ছে, নেপথ্যে কী?