সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩৫ ওমরাহ যাত্রী

আন্তর্জাতিক ডেস্ক :

সৌদি আরবে মদিনার কাছাকাছি এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত চারজন।

মদীনা পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে সৌদি প্রেস এজেন্সির এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চারজন। তারা সবাই ওমরাহ যাত্রী।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, নিহতরা সবাই সৌদি প্রবাসী। তারা আরব এবং এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। ওমরাহ করতে সৌদিতে অবস্থান করছিলেন তারা।

বুধবার সন্ধ্যা ৭টার দিকে মদিনা থেকে ১৭০ কিলোমিটার দূরের আল-আখালের হিজরা এলাকায় একটি বাসের সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ব্যক্তিগতভাবে ভাড়া করা বাসটির সঙ্গে একটি লোডারের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই সৌদি রেড ক্রিসেন্ট ও জরুরি সেবাদানকারী সংস্থা সেখানে যায়। আহত চারজনকে মদিনার আল হামনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আগের সংবাদ৬ ডিসেম্বর থেকে বাবরি মসজিদের উপর রামের মন্দির নির্মাণের কাজ শুরু হবে : বিজেপি নেতা
পরবর্তি সংবাদআল-আকসা মসজিদে প্রবেশ করে মসিজদের অবমাননা করেছে ইহুদিরা : হামাস