আসামের অবৈধ অভিবাসী ইস্যু ভারতের অভ্যন্তরীণ ব্যাপার : এস জয়শঙ্কর

ফাতেহ ডেস্ক

আসামের অবৈধ অভিবাসীর ইস্যুটি ভারতের একান্তই অভ্যন্তরীণ ব্যাপার বলে মন্তব্য করেছেন বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

আজ মঙ্গলবার বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সাথে দ্বিপক্ষীয় এক বৈঠক শেষে দুপুর পৌণে ১টার দিকে যৌথ সংবাদ সম্মেলনে এসে তিনি এ কথা বলেন। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করেন দু’দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকটি সকাল ১১টায় শুরু হয়ে শেষ হয় দুপুর সাড়ে ১২টায়।

রোহিঙ্গা ইস্যুতে জয়শঙ্কর বলেন, বিষয়টি ভারত, বাংলাদেশ ও মিয়ানমারের জাতীয় স্বার্থ রক্ষা করেই সুরাহা করতে হবে।

তিস্তার পানি প্রসঙ্গে তিনি বলেন, তিস্তাসহ ভারত-বাংলাদেশ অভিন্ন নদীগুলোর ইস্যু সমাধানে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।

উল্লেখ্য, আসামের প্রায় ৪০ লাখ নাগরিককে ভারত সরকার অবৈধ বাংলাদেশী অভিবাসী হিসেবে দাবি করে আসছে।

আগের সংবাদকাশ্মীর নিয়ে মোদির সঙ্গে ইমরান খান সমঝোতা করেছেন : রেহাম খান
পরবর্তি সংবাদ৫টি দাবি পূরণ হলে মিয়ানমারে ফিরে যেতে রাজি শরণার্থীরা