কাশ্মীর নিয়ে মোদির সঙ্গে ইমরান খান সমঝোতা করেছেন : রেহাম খান

আন্তর্জাতিক ডেস্ক

কাশ্মীর নিয়ে মোদির সঙ্গে ইমরান খান সমঝোতা করেছেন বলে অভিযোগ তুলেছেন ইমরান খানের সাবেক স্ত্রী সাংবাদিক রেহাম খান। সম্প্রতি আইএএনএসকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কাশ্মীর নিয়ে একটা সমঝোতা হয়েছে। আমরা শুরু থেকেই জেনে এসেছি যে কাশ্মীর পাকিস্তানেরই অংশ। কিন্তু সেই কাশ্মীর বিক্রি হয়ে গেছে। কাশ্মীর নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার গুরু দায়িত্ব সঠিকভাবে পালন করেননি। তিনি কাশ্মীর সংকটে দায়িত্বের সঙ্গে আপস করেছেন।

রেহাম খান বলেন, তার সাবেক স্বামী সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তুষ্ট করার চেষ্টা করছেন।

উল্লেখ্য, পেশায় সাংবাদিক রেহাম খান ইমরানের দ্বিতীয় স্ত্রী ছিলেন। ১০ মাসের মতো তাদের সংসার টিকেছিল। এরপর থেকে তিনি সাবেক স্বামীর কড়া সমালোচনা করে আসছেন।

আগের সংবাদকাশ্মীরে জনগণের গণতান্ত্রিক অধিকার খর্ব হয়েছে : ড. অমর্ত্য সেন
পরবর্তি সংবাদআসামের অবৈধ অভিবাসী ইস্যু ভারতের অভ্যন্তরীণ ব্যাপার : এস জয়শঙ্কর