আয়োজিত হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড

ফাতেহ ডেস্ক:

বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি চর্চার আগ্রহ বাড়াতে দেশব্যাপী আয়োজিত হচ্ছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড ১৪৪২ হিজরি (২০২১ খ্রিস্টাব্দ)।

কলেজ-বিশ্ববিদ্যালয় সমপর্যায়ের কওমি, জেনারেল, আলিয়াসহ সকল মাধ্যমের ছাত্র-ছাত্রীরাই এতে অংশ নিতে পারবে। ৫ ফেব্রুয়ারি থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। চলবে ২৬ ফেব্রুয়ারী পর্যন্ত।

প্রতিযোগিতার ধাপসমূহ

প্রাথমিক বাছাই পর্ব: ১২ই মার্চ, ২০২১ তারিখে নিবন্ধিত প্রতিযোগীদের নিয়ে অনলাইনে এমসিকিউ পদ্ধতিতে আয়োজিত হবে।

বিভাগীয় মূল্যায়নপর্ব: প্রাথমিক বাছাইপর্বে বিজয়ীদের নিয়ে লিখিত পরীক্ষা।

জাতীয় পর্ব: বিভাগীয় পর্যায়ে বিজয়ীদের নিয়ে জাতীয় প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী।

প্রতিযোগিতাটি আয়োজন করছে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি অলিম্পিয়াড আয়োজক কমিটি।

অলিম্পিয়াড এর প্রস্তুতি

অলিম্পিয়াড এর সিলেবাসে মোট ছয়টি বই রয়েছে। যথা-
১. ইসলাম পরিচিতি-মোহাম্মাদ হামিদুল্লাহ
২. মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো-সাইয়েদ আবুল হাসান আলী নদভী
৩. আর রাহীকুল মাখতুম-সফিউর রহমান মোবারকপুরী
৪. লস্ট ইসলামিক হিস্ট্রি-ফিরাস আল খতিব
৫. শতাব্দীর চিঠি-মুসা আল হাফিজ
৬. সানজাক ই উসমান-প্রিন্স মুহাম্মাদ সজল

অলিম্পিয়াড এর প্রস্তুতির জন্য উপরিউক্ত বইগুলো বা সংশ্লিষ্ট বিষয়সমূহ পছন্দসই উৎস হতে পড়া যেতে পারে। পাশাপাশি অলিম্পিয়াডের প্রস্তুতির জন্য অলিম্পয়াডের অফিসিয়াল গ্রুপে নিয়মিতভাবে ওয়েবিনার আয়োজন করা হবে এবং বিভিন্ন রিসোর্স শেয়ার করা হবে।

 

আগের সংবাদকোরআনের হাফেজদের থেকে ভাড়া নেবে না ‘নিউ যাত্রীসেবা’
পরবর্তি সংবাদপশ্চিমারা ইসলামবিদ্বেষ উসকে দিচ্ছে: এরদোগান