
ফাতেহ ডেস্ক:
কোরআনের হাফেজদের জন্য গাড়ী ভাড়া ফ্রি করলো নিউ যাত্রীসেবা নামের একটি বাস। ‘কোরআনের হাফেজদের জন্য গাড়ী ভাড়া ফ্রি’ এমন লেখা স্টিকার লাগানো আছে বাসের উইন্ড স্ক্রিন বা সামনের কাঁচে।
ঢাকা মেট্রো-ব, ১৪-৮৩৩৯ নাম্বারের বাসটির রুট পারমিট নেওয়া হয়েছে ঢাকা থেকে ফেনী পর্যন্ত। এ রোডে যাতায়াতকারী বাসটি হাফেজে কুরআনদের থেকে কোনো ভাড়া নেয় না।
এ স্টিকার সম্বলিত বাসটির ছবি ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পড়েছে শেয়ারের ধুম। হাফেজদের প্রতি সম্মান দেখানোয় সবাই ক্যাপশনে লিখছে-‘লাভ এন্ড রিসপেক্ট।’
