ইকবাল ও জিন্নাহর স্বপ্নের পাকিস্তান গড়ার প্রতিশ্রুতি মাওলানা ফজলুর রহমানের

ইকবাল ও জিন্নাহর স্বপ্নের পাকিস্তান গড়বেন মাওলানা ফজলুর

আন্তর্জাতিক ডেস্ক:

মহাকবি আল্লামা ইকবাল এবং মুহাম্মদ আলি জিন্নাহ পাকিস্তানকে নিয়ে যে ‘স্বপ্ন’ দেখেছিলেন, যেভাবে তারা পাকিস্তানকে দেখতে চেয়েছিলেন, ঠিক তেমন একটি দেশ গড়ার প্রতিশ্রুতির কথা জানিয়েছেন দেশটির বিরোধীদল জমিয়তে উলামায়ে ইসলামের প্রধান মাওলানা ফজলুর রহমান। গত শনিবার সমর্থকদের সামনে দেয়া এক ভাষণে একটি ব্যর্থ পররাষ্ট্রনীতির জন্য ক্ষমতাবান শাসকদের কড়া সমালোচনা করে তিনি এ কথা বলেন। খবর পাকিস্তানের জাতীয় সংবাদমাধ্যম ডনের।

পাকিস্তানের ‘স্থায়ীবন্ধু’ যুক্তরাষ্ট্রও জাতিসংঘে দেশটিকে সমর্থন দেয়নি বলে অভিযোগ করে মাওলানা বলেন, ইমরান খানের বোকামির জন্য পাকিস্তান বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভারত আপনার শত্রু, আফগানিস্তান ও ইরানও ক্ষেপে আছে। চীনারা হতাশ। আপনি এখন কোথায় দাঁড়িয়ে? আপনার পররাষ্ট্রনীতি কী?

ইমরান খান প্রধানমন্ত্রী থাকায় ভারত খুশি হয়েছে জানিয়ে মাওলানা বলেন, তার কারণেই ভারত কাশ্মীরের স্বায়ত্তশাসন কেড়ে নিতে পেরেছে।

এদিকে নিজেদের ঘর থেকেই নারীরা সরকারবিরোধী বিক্ষোভে অংশ নিয়েছেন বলে মন্তব্য করেছেন মাওলানা ফজলুর রহমান।

তিনি বলেন, আমরা যাতে সফল হই, সে জন্য তারা রোজা রেখে আল্লাহর কাছে দোয়া করছেন। এছাড়া পার্লামেন্টেও আমাদের নারীরা রয়েছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবিতে আজাদি মার্চে নারীদের অংশগ্রহণ নেই বলে যে প্রশ্ন তুলেছে একটি নির্দিষ্ট মহল, এভাবেই তার জবাব দিয়েছেন মাওলানা ফজলুর রহমান।

আগের সংবাদবাবরি মসজিদ রায়-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে দেওবন্দের সঙ্গে মোদি প্রশাসনের বিশেষ আলোচনা
পরবর্তি সংবাদরাজনীতিবিদ ফজলুর রহমান : মাওলানায়ে পাকিস্তান