ইজতেমার আখেরি মোনাজাতের দিন বন্ধ থাকবে যেসব সড়ক

ইজতেমার আখেরি মোনাজাতের দিন বন্ধ থাকবে যেসব সড়ক

ফাতেহ ডেস্ক :

বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত রোববার। এ উপলক্ষে রবিবার ভোর ৫টা থেকে বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর, চৌরাস্তা, মিরেরবাজার-টঙ্গী, আবদুল্লাপুর থেকে বাইপাস সড়কে আশুলিয়া পর্যন্ত যান চলাচল বন্ধ থাকবে।

শনিবার সকাল ১০টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।

পুলিশ কমিশনার বলেন, ইজতেমায় অংশ নেওয়া কয়েক লাখ মুসল্লি ছাড়াও আখেরি মোনাজাতে অংশ নিতে ইচ্ছুক অসংখ্য মুসল্লির যাতায়াতের সুবিধার্থে ভোর ৫টা থেকে বিমানবন্দর-গাজীপুরের জয়দেবপুর, চৌরাস্তা, মিরেরবাজার-টঙ্গী, আবদুল্লাপুর থেকে বাইপাস সড়কে আশুলিয়ায় ব্যারিকেড দিয়ে ইজতেমাসংলগ্ন এলাকায় যান চলাচল বন্ধ রাখা হবে।

ইজতেমা শেষে যাওয়ার সময় একই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার বাদ মাগরিব আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় আলমি শুরার ৫৫তম বিশ্ব ইজতেমা। আগামীকাল রবিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এ পর্বের ইজতেমা।

আগের সংবাদবাংলাদেশের পিএইচডির মান নিয়ে প্রশ্ন তুললেন কৃষিমন্ত্রী
পরবর্তি সংবাদনিজের মুখোমুখি সংলাপ : মুসলিম সভ্যতার শ্রেষ্ঠ পাঁচ আত্নজীবনী