ইজরাইলকে আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে সিরিয়ার কঠোর হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক:

ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইজরাইলকে আকাশসীমা লঙ্ঘনের ব্যাপারে কঠোরভাবে সতর্ক করেছে সিরিয়া।

সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনের যেকোনো ঘটনাকে সেদেশের ওপর সামরিক আগ্রাসন হিসেবে ধরে নেয়া হবে এবং দেশটির বিমান বাহিনী শক্ত হাতে এর জবাব দেবে বলে তেলআবিবকে হুশিয়ার করে দেয়া হয়েছে। খবর সানার।

সিরিয়ার সেনা বাহিনী শনিবার এক বিবৃতিতে এ হুশিয়ারি দেয়। এতে আরও বলা হয়, সিরিয়ার আকাশসীমা লঙ্ঘনকারী যেকোনো জঙ্গিবিমানকে সঙ্গে সঙ্গে গুলি করার জন্য বিমান প্রতিরক্ষা ইউনিটগুলোকে নির্দেশ দেয়া হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইজরাইলি জঙ্গিবিমান বহুবার সিরিয়ার আকাশসীমায় অনুপ্রবেশ করে দেশটির বিভিন্ন অবস্থানে বোমাবর্ষণ করেছে।

আগের সংবাদসেনাবাহিনীকে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকার আহ্বান রাষ্ট্রপতির
পরবর্তি সংবাদকরোনাভাইরােসের প্রাদুর্ভাব ঠেকাতে ইতালির ১০ শহর বন্ধ ঘোষণা