ইজরাইলকে কখনও স্বীকৃতি দেবে না পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক:

সারা বিশ্ব ইজরাইলকে স্বীকৃতি দিলেও পাকিস্তান কখনও স্বীকৃতি দেবে না। মঙ্গলবার এক টিভি সাক্ষাৎকারে একথা জানান দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। খবর প্রেস টিভির।

টিভি সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন কোনো সিদ্ধান্ত নেব না যা নিপীড়িত ফিলিস্তিনি জনগণের আকাঙ্ক্ষার বাইরে যায়। পাকিস্তান সরকার কখনো ফিলিস্তিনি জনগণের প্রতি সমর্থনের বিষয়ে মৌলিক নীতির সঙ্গে আপোস করবে না।

ইমরান খান আরও বলেন, যখন ফিলিস্তিনি পক্ষগুলো ইজরাইলের সঙ্গে সম্পর্কের বিষয়টি মেনে নিচ্ছে না তখন আমরা কিভাবে সম্পর্ক স্বাভাবিক করি?

উল্লেখ্য, বাহরাইন-সংযুক্ত আরব আমিরাত ও ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। এই চুক্তিতে ইজরাইল ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অন্যান্য সম্পর্কের বিষয়গুলো স্থান পাবে। তবে ফিলিস্তিনিরা প্রথম থেকেই এই চুক্তির নিন্দা জানিয়ে আসছে।

আগের সংবাদইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার
পরবর্তি সংবাদমুঘল জমানাকে অস্বীকার করে কী প্রমাণ করতে চান যোগী আদিত্যনাথ?