ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার

আন্তর্জাতিক ডেস্ক:

অন্যান্য উপসাগরীয় আরব দেশগুলোর মতো ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না কাতার। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লোলওয়াহ আল-খাতের সোমবার ব্লুমবার্গকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেন। খবর আল জাজিরা।

রাশিদ আল-খাতের বলেন, ‘আমরা মনে করি না যে, ফিলিস্তিন এবং ইজরাইলের সঙ্গে দ্বন্দ্বের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে সম্পর্ক স্বাভাবিক করা এবং এটি কোনো জবাবও হতে পারে না। এই সংঘাতের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে ফিলিস্তিনিদের করুণ অবস্থা এবং সমস্ত সূচকের নিচেই তাদের জীবন মান। ফিলিস্তিনিরা এখন এমন একটি জাতি যাদের কোনো দেশ নেই এবং তারা দখলদারিত্বের অধীনে বসবাস করছে।’

মঙ্গলবার হোয়াইট হাউসে নির্ধারিত অনুষ্ঠানে বাহরাইন-সংযুক্ত আরব আমিরাত ও ইজরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীরণের চুক্তি স্বাক্ষরের আগেই আল-খাতের এমন মন্তব্য করেন।

এই চুক্তিতে ইজরাইল ও আরব দেশগুলোর মধ্যে কূটনৈতিক, বাণিজ্যিক, নিরাপত্তা ও অন্যন্য সম্পর্কের বিষয়গুলো স্থান পাবে। তবে ফিলিস্তিনিরা প্রথম থেকেই এই চুক্তির নিন্দা জানিয়ে আসছে।

আগের সংবাদজাতিসংঘের ৩টি অঙ্গ সংস্থার নির্বাহী বোর্ডের সদস্য হলো বাংলাদেশ
পরবর্তি সংবাদইজরাইলকে কখনও স্বীকৃতি দেবে না পাকিস্তান