ইজরাইলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মসজিদে আকসায় ইকরিমা সাবরি

ইজরাইলি নিষেধাজ্ঞা উপেক্ষা করে মসজিদে আকসায় ইকরিমা সাবরি

আন্তর্জাতিক ডেস্ক :

দখলদার ও সন্ত্রাসী ইজরাইলি প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে উত্তপ্ত মুসলমানদের প্রথম কেবলা মসজিদে আকসায় প্রবেশ করেছেন কুদস শহরের প্রধান মুফতি শেখ ইকরিমা সাবরি। গত শুক্রবার দুপুরে ঘটনাস্থল থেকে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিনিধি জানিয়েছেন, ফিলিস্তিনি আইনজীবী ও কর্মীদের সাথে নিয়ে তিনি মসজিদে প্রবেশ করেন। এ সময় অধিকৃত শহরটিতে ধর্মীয় প্রতীককে লক্ষ্যবস্তু বানানোয় ইজরাইলি প্রশাসনকে হুঁশিয়ারি দেন মুফতি সাবরি।

আরও পড়ুন : খতীবে আকসা ইকরমা সাবরি : প্রথম কেবলার অতন্দ্র প্রহরী

মসজিদ চত্বরে সংবাদ সম্মেলন করে সাবরি বলেছেন, ইজরাইলের দখলদারিত্ব আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছে। এখন তারা আমাদের কথা বলার অধিকারও হরণ করতে চায়। আমরা যখনই দাবি করি আল-রাহমা ফটক আল-আকসার অবিচ্ছেদ্য অংশ। তখন দখলদাররা বলতে থাকে যে, আমরা নাকি উত্তেজনা বাড়াচ্ছি।

এ দিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বলছে, আল-আকসায় নামাজ আদায় নিষিদ্ধ করা সত্ত্বেও মুফতী সাবরির সমর্থনে গত বৃহস্পতিবার রাজনৈতিক ও ধর্মীয় লোকজন কুদস শহরে সমবেত হন।

তখন সাবরি বলেছিলেন, ইজরাইলিদের আমি বলতে চাই যে, আমাদের অবস্থান খুবই পরিষ্কার। কেননা আল-আকসায় আমাদের অধিকারের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। অন্য দিকে আল-আকসা মসজিদে মুসল্লিদের ওপর তাণ্ডব চালিয়েছে ইজরাইলি পুলিশ। গত শুক্রবার সকালে ফজরের নামাজ চলাকালে জোর করে মুসল্লিদের মসজিদ থেকে বের করে দেয়া হয়। এ সময় অন্তত ১৩ মুসল্লিকে গ্রেফতার করা হয়েছে।

ফিলিস্তিনি মানবাধিকার কর্মীদের দাবি, মুসল্লিদের ছত্রভঙ্গ করতে ইজরাইলি বাহিনী এবার রাবার বুলেট ব্যবহার করেছে। এমনকি মুসল্লিদের ঘিরে রেখে তাদের ওপর অতিরিক্ত বলপ্রয়োগ পর্যন্ত করা হয়েছে।

সূত্র : আনাদোলু

আগের সংবাদমুসলিম পরিচয়ের কারণে ৩ যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়ায় ডেল্টা এয়ারলাইন্সকে জরিমানা
পরবর্তি সংবাদপাঁচ হাজার টাকা মুচলেকায় জামিন পেলেন ড. ইউনূস