ইদলিবে আসাদ বাহিনীর হামলা মুকাবেলায় যেকোনো সময় অভিযান চালাতে পারে তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক :

সিরিয়ার ইদলিবপ্রদেশে আসাদ বাহিনীর অব্যাহত হামলা ঠেকাতে যে কোনো সময় তুরস্ক সামরিক অভিযান চালাতে পারে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান।

২০১১ সাল থেকে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে উৎখাতে শুরু হওয়া গৃহযুদ্ধে ইদলিব হলো সরকার-বিরোধীদের নিয়ন্ত্রিত সর্বশেষ ঘাঁটি। খবর বিবিসির।

সিরিয়ার সেনাবাহিনী ও দেশটির মিত্র রাশিয়া ২০১৮ সালে অস্ত্রবিরতিতে অস্বীকৃতি জানিয়ে ইদলিবমুখী অভিযান শুরু করেছে। ১ ডিসেম্বর শুরু হওয়া এই অভিযানে ৯ লাখ বেসামরিক ঘরবাড়ি ছেড়ে পালিয়েছেন। এদের বেশিরভাগই শিশু।

আসাদবিরোধী সশস্ত্র বাহিনীকে সমর্থন দেয়া তুরস্ক আশঙ্কা করছে নতুন করে শরণার্থীর ঢল নামতে পারে। ফলে তারা ইদলিবে সেনা ও সামরিক উপস্থিতি বাড়িয়েছে।

তবে এতে করে রুশ বাহিনীর সহায়তায় সিরীয় বাহিনীর ইদলিবের দিকে অগ্রযাত্রা ঠেকাতে পারেনি আঙ্কারা।

এই মাসের শুরুতে বেশ কয়েকজন তুর্কি সেনা নিহত হওয়ার ঘটনায় সিরীয় বাহিনীকে দায়ী করে আসছে তুরস্ক।

এরদোগান সিরীয় বাহিনীকে অগ্রসর না হতে হুশিয়ারি জানিয়েছেন। তা না করলে সিরীয় বাহিনীকে সামরিক পদক্ষেপের মুখোমুখি হতে বলেও সতর্ক করেন তিনি।

বুধবার ক্ষমতাসীন একে পার্টি আইনপ্রণেতাদের উদ্দেশে দেয়া এক ভাষণে এরদোগান বলেন, সিরীয় শাসকদের ইদলিবে প্রবেশ ঠেকানোর শেষ মুহূর্তের দিকে আমরা এগিয়ে যাচ্ছি।

তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, তুরস্ক নিজেদের অভিযান পরিচালনার সব প্রস্তুতি নিয়েছে। আমরা যে কোনো মুহূর্তে সামরিক অভিযান শুরু করতে পারি। এরদোগান সিরিয়াকে সতর্ক করে বলেছেন, সীমান্ত অঞ্চলকে যে কোনো মূল্যে নিরাপদ রাখা হবে।

আগের সংবাদদজ্জাল মহিলা, কী জানি খাইয়া মারা শুরু করে: পাপিয়ার নির্যাতনের শিকার ভুক্তভোগী
পরবর্তি সংবাদমালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পেতে পারেন একজন নারী