ইদলিব থেকে আঙ্গুল পরিমান সরবে না তুরস্ক: এরদোগান

ইদলিব থেকে আঙ্গুল পরিমান সরবে না তুরস্ক: এরদোগান

আন্তর্জাতিক ডেস্ক:

ইদলিব থাকা তুর্কি সৈন্যরা আঙ্গুল পরিমান নড়বে না বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান। ডেইলি সাবাহ

এরদোগান বলেন, আংকারা ইদলিব থেকে সরবে না। আমরা সিরীয প্রশাসনকে রাশিয়া ও তুরস্কের মধ্যকার সম্পাদিত চুক্তির সীমানা থেকে সরিয়ে দিবো।

আজ ২৬ ফেব্রুয়ারী নিজ দলের আইনপরিষদের সদস্যদের সভায় বলেন, বর্তমানে ইদলিবে তুর্কি সৈন্যদের জন্য সবচে কঠিন সমস্যা হলো আকাশসীমার ব্যবহার।

তুর্কি প্রেসিডেন্ট আরো বলেন, সিরিয়ার ভূমি ও জ্বালানির প্রতি আমাদের কোন লোভ নেই। আমরা যা চাই, তা হলো সিরীয়দের নিরাপদে তাদের ভূমিতে ফিরিয়ে দেয়া নিশ্চিত করা।

উল্লেখ্য, তুর্কি প্রেসিডেন্ট চলতি মাসের শেষ পর্যন্ত বাসার প্রশাসনকে ইদলিব থেকে সরে যাওয়ার আল্টিমেটাম দিয়েছে।

 

আগের সংবাদভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার আহবান পাকনিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদদিল্লি ট্রাজেডি: ৮৫ বছর বয়সী বৃদ্ধাকে পুড়িয়ে মারল উগ্রবাদী হিন্দুরা