আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানে বিমান হামলার বর্ষপূরণ উপলক্ষে ভারতের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়ার আহবান জানিয়েছেন পাকনিয়ন্ত্রিত কাশ্মীরের প্রধানমন্ত্রী। আলজাজিরা
আজ ২৬ ফেব্রুয়ারী বুধবার পাকিস্তান শাসিত আধা-স্বায়ত্তশাসিক রাজ্য আজাদ কাশ্মীরের প্রধানমন্ত্রী রাজা ফারুক হায়দার আলজাজিরাকে দেয়া একান্ত সাক্ষাতকারে বলেন, “পাকিস্তান সরকারকে কিছু সাহসী পদক্ষেপ নিতে হবে। তাদের কাশ্মীরে একটি মৌলিক আঘাত দিতে হবে। এটি আমার বিবেচিত মতামত।”
কী ধরনের পদক্ষেপ নেয়া যেতে পারে এমন প্রশ্নের উত্তরে ফারুক বলেন, এটি কূটনৈতিক এবং সামরিক উভয় রকমই হওয়া উচিত এবং প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বে পাকিস্তান সরকারের কাছে তিনি এই মতামত পৌঁছে দিয়েছেন।
পাকশাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী বলেন “আপনার কাছে সামরিক বাহিনী না থাকলে কূটনৈতিক পদক্ষেপ কার্যকর হয় না।”
উল্লেখ্য, ২ ফেব্রুয়ারী ২০১৯ ভারত সরকার পাকনিয়ন্ত্রিত পাখতুনখোয়া প্রদেশে বিমানহামলা চালায়। এবং জাইশ-মুহাম্মাদের প্রচুর সংখ্যক সদস্য, প্রশিক্ষক, সিনিয়ন কমান্ডার এবং জিহাদিদের হত্যা করার দাবি করে। যদিও পাকিস্তানের আমন্ত্রনে আন্তর্জাতিক সংবাদ কর্মীরা কথিত হামলার স্থান ভিজিট করে। এবং সেখানে কিছু গাছপালা হত্যা-ছাড়া কোন আলামাত পাওয়া যায়নি।
গত বছরের ফেব্রুয়ারির শুরুতে ভারতের দখলকৃত কাশ্মীরের পুলওয়ামা শহরে এক আত্মাঘাতী হামলায় ভারতের আধা-সামরিক বাহিনীর ৪০ এর অধিক সদস্য নিহত হয়। এবং জয়শ-ই-মুহম্মদ হামলার দায় স্বীকার করে।
