ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা, নিহতের সংখ্যা বেড়ে ৪৩

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বন্যা, নিহতের সংখ্যা বেড়ে ৪৩

আন্তর্জাতিক ডেস্ক :

ইন্দোনেশিয়ায় ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৪৩ জনে দাঁড়িয়েছে। গৃহহীন হয়ে খোলা আকাশের নীচে বসবাস করছে হাজারো মানুষ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। শুক্রবার (৩ জানুয়ারি) দেশটির দুর্যোগ প্রশমন সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর প্রকাশ করেছে।

বছরের শুরুতে দক্ষিণ-পূর্ব এশিয়ার সর্ববৃহৎ শহর ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় চলমান বৃষ্টিকে ‘ইতিহাসের অন্যতম ভয়াবহ বর্ষণ’ বলে উল্লেখ করেছে দেশটির আবহাওয়া, জলবায়ু ও ভূ-প্রাকৃতিক বিষয়ক সংস্থা-বিএমকেজি। আগামী ফেব্রুয়ারি পর্যন্ত এ ভারি বর্ষণ চলতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

উল্লেখ্য, জাকার্তায় এক কোটি মানুষের বাস এবং জাকার্তা মহানগরজুড়ে বাস করেন প্রায় তিন কোটি মানুষ। এপ্রিল মাসে বর্ষা মৌসুম শেষ হওয়ার আগ পর্যন্ত বন্যা আক্রান্তের ঝুঁকিতে থাকে এ অঞ্চল। গত ৩১ ডিসেম্বর রাত থেকে জাকার্তা ও এর আশপাশের অঞ্চলে বৃষ্টিপাত শুরু হয়। যা এখনো অব্যাহত রয়েছে। এরইমধ্যে রাজধানীতে যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে তা ২০ বছরের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ।

আগের সংবাদ‘সফট হিন্দুত্ববাদ’ : ভারতীয় সাংস্কৃতিক ও আধ্যাত্মবাদী ধারার মুখ ও মুখোশ
পরবর্তি সংবাদইরাকে আবারও মার্কিন বিমান হামলা, এক শীর্ষ কমান্ডারসহ নিহত ৬