
আন্তর্জাতিক ডেস্ক :
উইঘুর নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ইমরান খানকে আহ্বান জানিয়েছেন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি। রোববার (২২ ডিসেম্বর) এক টুইটার বার্তায় এ আহ্বান জানান তিনি।
ইমরান খানকে উদ্দেশ্য করে দেয়া টুইটে তিনি লিখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, আপনি তো মুসলিম উম্মাহকে এক করার কথা বলেন। এবার একটু উইঘুর মুসলিমদের নিয়ে নিয়েও চিন্তা করুন।’
চীন কর্তৃপক্ষকে নির্যাতন বন্ধের আহ্বান জানিয়ে আফ্রিদি লিখেন, ‘চীন কর্তৃপক্ষের কাছেও আবেদন, আল্লাহর ওয়াস্তে আপনাদের দেশে মুসলিমদের সাথে এই বৈষম্যমূলক আচরণ বন্ধ করুন।’
উল্লেখ্য, কয়দিন আগে জার্মানির বিশ্বকাপ বিজয়ী ফুটবলার মেসুত ওজিলও উইঘুরদের নির্যাতন বন্ধের আহ্বান জানিয়েছিলেন। এবং উইঘুর মুসলিমদের নির্যাতন ইস্যুতে মুসলিম নেতাদের নীরবতায় ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি।
