
আন্তর্জাতিক ডেস্ক :
নাগরিকত্ব আইনের বিরুদ্ধে প্রতিবাদ-বিক্ষোভ দমানোর নামে মসজিদ ভাঙচুর করেছে ভারতীয় পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর) মুজাফফরনগরে এই মসজিদ ভাঙচুরের ঘটনা ঘটে।
মসজিদ ভাঙচুরের একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সমাজিক যোগাযোগ মাধ্যমে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রাত একটার দিকে মসজিদে ঢুকে কয়েকজন পুলিশ। হাতের লাঠি দিয়ে ভাঙচুর করে মসজিদের জানালা। এমনকি মসজিদে লাগানো সিসিটিভি ক্যামেরাও ভেঙে ফেলে তারা। ক্যামেরা ভেঙে ফেলায় অন্ধকার হয়ে যায় মনিটর। কিন্তু অন্ধকার মনিটরেও শোনা যাচ্ছিল ভাঙচুরের আওয়াজ।
প্রসঙ্গত, কয়দিন আগেও বিক্ষোভ দমনের অজুহাতে জামিয়া মিল্লিয়ার মসজিদে ঢুকে নামাজরত ছাত্রদের ওপর নির্মম হামলা চালায় স্থানীয় পুলিশ।
