ইমরান খানকে হটাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধী দলগুলো : মাওলানা ফজলুর রহমান

আন্তর্জাতিক ডেস্ক :

ইমরান খানকে হটাতে বিরোধী দলগুলো ফের ঐক্যবদ্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম এফ-এর প্রধান মাওলানা ফজলুর রহমান। খবর ডেইলি জং।

শনিবার মুলতানে দলীয় নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেছেন, ‘এখন সরকারের শেষ মাস চলছে। সমস্ত বিরোধী দল সরকারকে হটাতে এবং নতুন নির্বাচন অনুষ্ঠানের জন্য ঐক্যবদ্ধ হয়েছে।’ এসময় ইমরান খানের সরকার রাজনৈতিক, আর্থসামাজিক ও পররাষ্ট্র নীতিসহ অন্যান্য বিষয়ে পুরোপুরি ব্যর্থ হওয়ার কথা আবারও তুলে ধরেন তিনি।

আগের সংবাদনাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয় : ওবায়দুল কাদের
পরবর্তি সংবাদকেরানীগঞ্জের প্লাস্টিক কারখানায় আগুন : আরো ২ জনের মৃত্যু