নাগরিকত্ব আইন ভারতের অভ্যন্তরীণ বিষয় : ওবায়দুল কাদের

ফাতেহ ডেস্ক :

ভারতে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পাস হওয়াকে দেশটির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

আজ রবিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের প্রস্তুতি বিষয়ে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপ-কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন, বিষয়টি আমরা গভীরভাবে পর্যবেক্ষণ করছি। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, একটি সার্বভৌম দেশ। দেশটির পার্লামেন্টে যে আইন পাস হয়েছে, সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। এ বিষয়ে আমাদের প্রতিক্রিয়া কী হতে পারে তা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ভারতীয় হাইকমিশনের মাধ্যমে দেশটির সরকারকে পাঠানো হয়েছে।

ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের দ্বিপাক্ষিক সম্পর্ক ইতিবাচক, ভালো সম্পর্ক বলেও মন্তব্য করেন তিনি।

আগের সংবাদনাগরিকত্ব বিলের প্রতিবাদে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের আহ্বান ভারতীয় মুসলিম নেতাদের
পরবর্তি সংবাদইমরান খানকে হটাতে ঐক্যবদ্ধ হচ্ছে বিরোধী দলগুলো : মাওলানা ফজলুর রহমান