ইরাকে বিক্ষোভকারী হত্যার দায়ে এক পুলিশের মৃত্যুদণ্ড দিল আদালত

ইরাকে বিক্ষোভকারী হত্যার দায়ে এক পুলিশের মৃত্যুদণ্ড দিল আদালত

আন্তর্জাতিক ডেস্ক :

ইরাকে সরাসরি গুলি চালিয়ে বিক্ষোভকারীদের হত্যার অভিযোগে এক পুলিশ কর্মকর্তাকে মৃত্যুদণ্ড দিয়েছে দেশটির আদালত। পাশাপাশি পুলিশের আরেক কর্মকর্তাকে দেয়া হয়েছে সাত বছরের কারাদণ্ড।

গত ২ নভেম্বর ইরাকের দক্ষিণাঞ্চলের একটি শহরে গুলি করে সাত বিক্ষোভকারীকে হত্যা করায় ওই কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। রায়ে তাদের একজনকে ফাঁসি ও অন্যজনকে সাত বছর কারাদণ্ড দেয়া হয়। চলমান বিক্ষোভের মুখে ইরাকি প্রধানমন্ত্রীর পদত্যাগ প্রক্রিয়ার মাঝেই রোববার দুই পুলিশ কর্মকর্তাকে অভিযুক্ত করে শাস্তি ঘোষণা হলো।

উল্লেখ্য, বেকারত্বের উচ্চহার হ্রাস ও দুর্নীতিগ্রস্ত সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগের দাবিতে প্রায় দু’মাস ধরে আন্দোলন করে আসছে ইরাকের জনগণ। আন্দোলনে পুলিশের হাতে এরই মধ্যে প্রাণ হারিয়েছে চারশ’রও বেশি বিক্ষোভকারী। আহত হয়েছে ১৫ হাজার। জনগণের দাবির পরিপ্রেক্ষিতে পদত্যাগের ঘোষণা দেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহাদি।

আগের সংবাদচীনে নজরদারি : মোবাইল রেজিস্ট্রেশনের সময় স্ক্যান করতে হবে মুখের ছবি
পরবর্তি সংবাদইসলামিক ফাউন্ডেশনে ধর্মীয় বই ছাপানোর নামে লোপাট ১৭ কোটি টাকা