ইরানের শিল্পখাতকে টার্গেট করে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

ইরানের শিল্পখাতকে টার্গেট করে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক :

চলমান উত্তেজনার মধ্যেই ইরানের শিল্পখাতকে টার্গেট করে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। শুক্রবার নির্বাহী আদেশের মাধ্যমে ইরানের ওপর এই নিষেধাজ্ঞা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউজে এক যৌথ সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্টিভ মিউচিন ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এ কথা জানান। খবর সিএনএন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও অর্থমন্ত্রী স্টিভেন মিউচিন জানান, গত ৭ জানুয়ারির ক্ষেপণাস্ত্র হামলা করার সঙ্গে জড়িত আট জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তার ওপর এই নতুন নিষেধাজ্ঞা আরোপিত হবে। ইরানি টেক্সটাইল, কনস্ট্রাকশন, ম্যানুফাকচারিং বা মাইনিং সেক্টরে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশ ইস্যু করবেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্টিল ও আয়রন সেক্টরেও আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপিত হবে।

ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

আগের সংবাদ১০ জানুয়ারি থেকে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন
পরবর্তি সংবাদ১৭৬ জন হত্যা, ইউক্রেনের বিমান ধ্বংসের দায় স্বীকার করলো ইরান