১০ জানুয়ারি থেকে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন

১০ জানুয়ারি থেকে কার্যকর হলো নাগরিকত্ব সংশোধনী আইন

আন্তর্জাতিক ডেস্ক :

শুক্রবার রাতে এক গেজেট বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে ভারতে বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর হওয়ার কথা জানিয়েছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ক্ষমতাসীন বিজেপি সরকার। দেশজুড়ে বিক্ষোভের মধ্যেই ভারতে কার্যকর হলো বিতর্কিত নাগরিকত্ব আইন।

গেজেটে বলা হয়, ২০১৯ সালের নাগরিকত্ব সংশোধনী আইনের সাব-সেকশন (২) এবং সেকশন-১ অনুযায়ী সরকার ঘোষণা করছে, ২০২০ সালের ১০ জানুয়ারি থেকে আইন কার্যকর হলো।

নতুন এ নাগরিকত্ব আইনে প্রতিবেশী বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে দেশটিতে গিয়ে বসবাসরত অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে আসা অমুসলিমদের অবৈধ অভিবাসী হিসেবে ঘোষণা করা হবে না, তবে তাদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে।

এই নাগরিকত্ব আইনকে মুসলিমবিদ্বেষী ও বৈষ্যমমূলক হিসেবে উল্লেখ করে দেশজুড়ে চলছে প্রতিবাদ-বিক্ষোভ। সহিংসতায় এ পর্যন্ত নিহত হয়েছে অন্তত ২৫ জন।

আগের সংবাদআধুনিক ওমানের রূপকার সুলতান কাবুস বিন সাইদের ইন্তেকাল
পরবর্তি সংবাদইরানের শিল্পখাতকে টার্গেট করে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা