ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। ইউনিয়নের সদস্য দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির তরফ থেকে সম্প্রতি এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। খবর নিউইয়র্ক টাইমস।

ইউরোপীয় ইউনিয়নের একটি সূত্রে খবরে বলা হয়, আগামী কয়েক মাসের মধ্যে ইরানের পরমাণু চুক্তি সম্পূর্ণ বাতিল হতে পারে। যদি তাই হয়, সেক্ষেত্রে তেহরানের ওপর ইউরোপীয় নিষেধাজ্ঞা বলবত্‍‌ হবে। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধপরিস্থিতির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়নি। জার্মানি, রাশিয়া, চীন, ফ্রান্স ও ব্রিটেনসহ পরমাণু চুক্তিতে স্বাক্ষরকারী ছ’টি দেশের প্রতিনিধিরা বৈঠকে বসে এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবে।

উল্লেখ্য, ২০১৫ সালে ইরান বিশ্বের ছ’টি দেশের সঙ্গে একটি দীর্ঘমেয়াদি চুক্তিতে আসতে সম্মত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, চীন এবং রাশিয়া। অর্থাৎ পি ফাইভ প্লাস ওয়ান নামে পরিচিত পরাশক্তিগুলো ছিল এই চুক্তির অংশীদার।

তবে চুক্তি ভেঙে ইরান ইউরেনিয়ামের (চিকিৎসা ও বিদ্যুৎ উৎপাদন কাজে ব্যবহার) মজুদ বাড়াতে থাকে। ২০৩১ সাল পর্যন্ত ইরানকে কেবলমাত্র কম সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনের অনুমতি দেয়া হয়েছে, যার মাত্রা হবে তিন থেকে চার শতাংশ। কিন্তু এই চুক্তির প্রতিশ্রুতি রাখেনি ইরান। তাই চুক্তি থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

আগের সংবাদরাতে কাশ্মীর ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠক
পরবর্তি সংবাদভারতীয় মুসলমানদের মোদি ও অমিত শাহের প্রশংসা করা উচিত : যোগি