ভারতীয় মুসলমানদের মোদি ও অমিত শাহের প্রশংসা করা উচিত : যোগি

ভারতীয় মুসলমানদের মোদি ও অমিত শাহের প্রশংসা করা উচিত : যোগি

আন্তর্জাতিক ডেস্ক :

নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ না করে, মুসলমানদের উল্টো তাদের প্রশংসা করা উচিত বলে মন্তব্য করেছেন ভারতের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ।

তিনি বলেন, ভারতে স্বাধীনতার পর সাত-আটগুণ বেড়েছে মুসলমানদের সংখ্যা। আর সেটা হয়েছে, তারা বিশেষ সুযোগ-সুবিধা এবং অধিকার পাচ্ছে বলেই। এজন্য ভারতে নাগরিকত্ব সংশোধনী আইন প্রণয়ন করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ না করে, উল্টো তাদের প্রশংসা করা উচিত।

পাকিস্তানকে আক্রমণ করে যোগি বলেন, এদেশে মুসলিমরা সংখ্যায় বাড়লেও, পাকিস্তানে হিন্দুরা কোথায়?‌ মুসলিমরা ভারতের উন্নয়নে অংশ নিচ্ছে, ভালো কথা। তাদের সমস্ত সুযোগ-সুবিধা ও অধিকার দিচ্ছে সরকার। কিন্তু পাকিস্তানে কী হচ্ছে?‌ সেখানে হিন্দু কোথায়?‌

ভারতে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে যে বিক্ষোভ চলছে, তা একপ্রকার ষড়যন্ত্র বলেও মন্তব্য করেন তিনি।

আগের সংবাদইরানের সঙ্গে পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন
পরবর্তি সংবাদদক্ষিণ সুইডেনে হিজাববিরোধী আইন, প্রতিবাদ করছেন অমুসলিম নারীরাও