ইরানে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ

এবার ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করল বাংলাদেশের ক্ষুদে হাফেজ বশির আহমাদ। এর আগে আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে বাংলাদেশের এই হাফেজ।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে তার শিক্ষক হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত সোমবার ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে হাফেজ বশির।

বশির হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরি প্রতিষ্ঠিত মারকাযুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। মাদরাসাটি রাজধানীর যাত্রাবাড়ীতে অবস্থিত।

হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরি হাফেজ বশিরসহ তার সকল ছাত্র ও মাদরাসার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

আগের সংবাদরাত পোহালেই শুরু হচ্ছে হাইয়াতুল উলয়ার পরীক্ষা
পরবর্তি সংবাদরমজানে মানবিকতা নিয়ে ব্যবসা করার আহ্বান বাণিজ্য প্রতিমন্ত্রীর