
রাত পোহালেই শুরু হচ্ছে দেশের কওমি মাদ্রাসাগুলোর সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলয়া লিল জামিআতিল কওমিয়ার পরীক্ষা। দেশব্যাপী ২৯৪টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
জানা যায়, এ পরীক্ষায় দাওরায়ে হাদিসের ৩১ হাজার ৯ শত ৯৯ জন শিক্ষার্থী অংশ নেবে।
হাইয়াতুল উলইয়ার পরীক্ষানিয়ন্ত্রক মুহাম্মদ ইসমাঈল স্বাক্ষরিত প্রকাশিত রুটিন থেকে রুটিন থেকে জানা যায়, ‘ প্রতিদিন সকাল ৯.০০ (নয়টা) হতে ১২.৩০ (সাড়ে বারোটা) এবং শুক্রবার সকাল ৮ টা হতে ১১.৩০ টা (৩.৩০ ঘণ্টা) পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ডের অফিস ব্যবস্থাপক মু: অছিউর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আগামীকাল ১১ শা’বান ১৪৪৫ হিজরী, ২২ ফেব্রুয়ারি ২০২৪ ঈসাব্দ, বৃহস্পতিবার থেকে অভিন্ন প্রশ্নপত্রে সারাদেশে দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা কেন্দ্র ২৯৪টি। পরীক্ষার্থী সর্বমোট ৩১৯৯৯; ছাত্র ১৭১৪৫, ছাত্রী ১৪৮৫৪’।
