ইরানে সরকারি বাহিনীর অভিযানে ১০৬ বিক্ষোভকারী নিহত : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

ইরানে সরকারি বাহিনীর অভিযানে ১০৬ বিক্ষোভকারী নিহত : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানে সরকারি বাহিনীর অভিযানে ১০৬ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে ব্রিটেনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই দাবি করেছে।

বিবৃতিতে অ্যামনেস্টি জানিয়েছে, ইরানের সরকারি বাহিনী ২১টি শহরে অভিযান চালিয়েছে। এই অভিযানে কমপক্ষে ১০৬ জন নিহত হয়েছেন। নির্ভরযোগ্য প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এই মানবাধিকার সংস্থাটি মনে করছে, নিহতের প্রকৃত সংখ্যা আরো বেশি হতে পারে। কারণ, কোনো কোনো প্রতিবেদনে ২ শতাধিক বিক্ষোভকারী নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে, অ্যামনেস্টির এই বিবৃতি নিয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়াও জানায়নি তেহরান। হাতহতদের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি ইরান সরকার।

সূত্র: দ্য গার্ডিয়ান, আল জাজিরা

আগের সংবাদরোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ার দায় পুরোপুরি বাংলাদেশের : মিয়ানমার
পরবর্তি সংবাদবিশ্ববাসীকে ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান ওআইসির