আন্তর্জাতিক ডেস্ক :
দখলদার ইসরাইলের লাগাতার নির্যাতনে দুর্বিষহ জীবনযাপন করা ফিলিস্তিনি শিশুদের পাশে দাঁড়াতে বিশ্ববাসীকে আহবান জানিয়েছে আন্তর্জাতিক ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি)। খবর ওয়াফা নিউজ।
গতকাল মঙ্গলবার (১৯ নভেম্বর) আন্তর্জাতিক শিশু দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো একটি বার্তায় ওআইসি এই আহবান জানায়।
বার্তায় শিশুদের অধিকার নিরাপত্তা ও সুরক্ষা বাস্তবায়নের লক্ষ্যে বিশ্ববাসীকে কাজ করার গুরুত্বারোপ করা হয়। ওআইসিভুক্ত দেশসমূহকে ফিলিস্তিন এবং গোটা বিশ্বের সব শিশুদের প্রতি বিশেষ মনোযোগ দেয়ার প্রতি জোর তাকিদ দেয় সংস্থাটি।
