ইলহান ওমরকে হত্যার হুমকি দেয়ায় গ্রেপ্তার ট্রাম্পের এক ভক্ত

আন্তর্জাতিক ডেস্ক

আমেরিকার মিনেসোটা থেকে নির্বাচিত মার্কিন প্রতিনিধি পরিষদের প্রথম মুসলিম সদস্যদের একজন ইলহান ওমরকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে পশ্চিম নিউ ইয়র্কের এক ট্রাম্প সমর্থককে আটক করা হয়েছে।

শুক্রবার যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় কৌঁসুলি জানিয়েছেন, প্যাট্রিক কারলিনো জুনিয়র নামের এক হুমকিদাতাতে গ্রেপ্তার করা হয়েছে। গতমাসে ওয়াশিংটনে ইলহান ওমরের অফিসে ফোন করে হত্যার হুমকি দিয়েছিলেন তিনি।

কিন্তু অভিযুক্তকে কখন আটক করা হয়েছে, তা জানায়নি কর্তৃপক্ষ। এফবিআই বলেছে, কারলিনো তাঁকে ফোন করে সন্ত্রাসী বলে গালি দেন এবং তাঁকে গুলি করে হত্যার হুমকি দিয়েছিলেন বলে অভিযোগে বলা হয়েছে।

‘ফোন দেয়ার সময় কারলিনো খুবই ক্ষুব্ধ ছিলেন। কিন্তু নিজের নাম খুবই স্পষ্টভাবে উল্লেখ করেন।’

এই হুমকিদাতা এফবিআইকে বলেন, তিনি একজন দেশপ্রেমিক। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ভালোবাসেন। মুসলমানদের তিনি ঘৃণা করেন।

চলতি বছরের শুরুতে মধ্যপ্রাচ্যের অবৈধ ইহুদি রাষ্ট্র ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পর ট্রাম্প-সমর্থকদের ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়েছে সোমালি বংশোদ্ভূত ইলহানকে।

আগের সংবাদকাশ্মীর দখলে রাখতে ৩ মাসে ভারতের ৮৩ সেনা নিহত
পরবর্তি সংবাদঅ্যানার্জি ড্রিংকের সাথে বিষ মিশিয়ে স্বামী কর্তৃক স্ত্রী হত্যার অভিযোগ