আন্তর্জাতিক ডেস্ক :
গাজা উপত্যকায় ইসরাইলি দখলদার বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক। বুধবার একটি বিবৃতি এই নিন্দা জানিয়েছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর আনাদুলু অনলাইনের।
বিবৃতিতে তুরস্ক বলেছে, গাজায় হামলা চালিয়ে নিরাপদ ফিলিস্তিনি ভাই-বোনদের ওপর ব্যাপক হত্যাকাণ্ড চালাচ্ছে ইসরাইল। আমরা ইসরাইলকে তার এই আগ্রাসী ও দখলদারিত্বের মনোভাব ত্যাগের আহ্বান জানাচ্ছি।
বিবৃতিতে আরও বলা হয়েছে, ফিলিস্তিনে গত ৫২ বছর ধরে দখলদারিত্ব চালাচ্ছে ইসরাইল। যা আধুনিক ইতিহাসের সবচেয়ে দীর্ঘ সময়ের আগ্রাসন। এখন মধ্যপ্রাচ্যের এ সংকট নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের চোখ বন্ধ করে থাকা উচিত নয়।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকাল সাড়ে পাঁচটা থেকে আস্ত্রবিরতিতে রাজি হয়েছে ইসরাইলের দখলদার বাহিনী এবং গাজার প্রতিরোধ যোদ্ধারা। মিশরের মধ্যস্থতায় এই অস্ত্রবিরতির চুক্তিতে সই করেছে উভয় পক্ষ।
