মাওলানা ফজলুর রহমানের ‘প্লান-বি’ ব্যর্থ হবে : আশিক আওয়ান

মাওলানা ফজলুর রহমানের ‘প্লান-বি’ ব্যর্থ হবে : আশিক আওয়ান

আন্তর্জাতিক ডেস্ক :

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সহযোগী ফেরদৌস আশিক আওয়ান বলেছেন, আজাদি মার্চের মতোই জমিয়তে উলামায়ে ইসলামের ‘প্লান-বি’ ব্যর্থ হবে।

বৃহস্পতিবার ইসলামাবাদ হাইকোর্টের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এদিকে রাজধানী ইসলামাবাদের অবস্থান কর্মসূচির ইতি টেনে ‘প্লান-বি’ ঘোষণা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। গতকাল বুধবার দলটির মিডিয়া সেল ‘প্লান-বি’ এর কর্মসূচী তুলে ধরেছে।

কর্মসূচীতে বলা হয়েছে, বান্নু-সিন্ধু মহাসড়কের বান্নুতে রাস্তা অবরোধ করা হবে। এছাড়াও হাজারা বিভাগের শাহারায়ে রেশম, জিটি রোড হাকিমবাদে বন্ধ থাকবে। মালাকান্দ বিভাগের চাকদারা রোড, করাচি থেকে বেলুচিস্তানের রোড বৃহস্পতিবার দুপুরে বন্ধ করা হবে।

রাস্তা অবরোধ করলেও দলের কর্মীদের শান্তিপূর্ণভাবে থাকার আহ্বান জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম। পাশাপাশি রোগীদের যাতায়াত করার পথ দেয়ারও নির্দেশ দেয়া হয়েছে।

আগের সংবাদগাজায় ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়াতে বিশ্ব সম্প্রদায়কে আহ্বান জানালেন শাইখুল আজহার
পরবর্তি সংবাদইসরাইলকে আগ্রাসন ও দখলদারিত্বের মনোভাব ত্যাগের আহ্বান জানালো তুরস্ক