ইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা

ইসরাইলের একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত লেবাননের শিয়া সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

শনিবার (২ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে আনাদোলু জানায়, গ্লিলট সামরিক ঘাঁটিটি ইসরায়েলের অন্যতম প্রধান গোয়েন্দা অবকাঠামো এবং এটি ইসরায়েলি সেনাবাহিনীর ইউনিট ৮২০০-এর আবাসস্থল। এই ইউনিটটি সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগের মধ্যে গোয়েন্দা তথ্য সংগ্রহের কাজ করে থাকে। এই ঘাঁটিতে একটি সামরিক গোয়েন্দা স্কুল এবং ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের সদর দপ্তরও রয়েছে।

মূলত গত ২৩ সেপ্টেম্বর থেকে রাজধানী বৈরুতের পাশাপাশি লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস, অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে।

আগের সংবাদতরুণরা নিজেদের জন্য একটি নতুন বাংলাদেশ চায়: প্রধান উপদেষ্টা
পরবর্তি সংবাদপ্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ