প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আমন্ত্রণ

সৌদি আরবের ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রীয় আমন্ত্রণ জানানো হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ আমন্ত্রণপত্রটি হস্তান্তর করেন।

চলতি বছরের ফেব্রুয়ারির নির্বাচনের পর এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের তৃতীয় কোনো দ্বিপক্ষীয় সফরের আমন্ত্রণ—এর আগে তিনি মালয়েশিয়া ও চীন সফর করেন। এ কূটনৈতিক উদ্যোগ অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জনশক্তি রপ্তানি, জ্বালানি ও হজ ব্যবস্থাপনাসহ দুই দেশের মধ্যকার দীর্ঘদিনের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ককে আরও এক ধাপ এগিয়ে নেবে বলে আশা করা হচ্ছে।

আগের সংবাদইসরাইলি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট হামলা
পরবর্তি সংবাদওমরাহ ভিসা নিয়ে সৌদি আরবের নতুন নিয়ম, মানতে হবে যে শর্ত