ইসরাইল থেকে প্রাকৃতিক গ্যাস কিনবে সৌদি আরব

ফাতেহ ডেস্ক

প্রাকৃতিক গ্যাস কেনার বিষয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে গোপনেই মতবিনিময় শুরু করেছে সৌদি আরব। বৃহস্পতিবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার সাবেক যোগাযোগমন্ত্রীর বরাতে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ এ খবর জানিয়েছে।

ব্লুমবার্গ জানায়, এ ধরনের একটি শক্তিশালী প্রকল্পের জন্য সৌদি আরব এবং ইসরাইলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক প্রয়োজন। তবে সরাসরি এমন ঘোষণা এলে এই অঞ্চলটিতে বিরূপ রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা দেবে। কারণ ইসরাইলের অবরোধের কবলে থাকা পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের সঙ্গে উগ্র আচরণের কারণে ইসরাইল আরব বিশ্বে এখনও অনেক বেশি ঘৃণিত অবস্থানে রয়েছে।

এদিকে ইরানকে দমাতে ইসরাইল ও সৌদি আরবের মধ্যে একটি গোপন জোটের অস্তিত্বের কথা উল্লেখ করা হয়েছে ব্লুমবার্গের ওই রিপোর্টটিতে। তবে এই জাতীয় জোটের মাধ্যমে সফলতা অর্জন করা কঠিন হতে পারে বলেও জানিয়েছে মার্কিন সংবাদ সংস্থাটি।

নেতানিয়াহু মন্ত্রিসভার সাবেক মন্ত্রী আইয়ুব কারা বলেন, সৌদি আরব ও তার আঞ্চলিক মিত্ররা এখন ফিলিস্তিনি ইস্যুতে শুধু মৌখিক সমর্থন দিয়ে যাবে এবং ভেতরে ভেতরে তারা ইসরাইলের সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করবে। কারণ এ সব দেশ তাদের দেশের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়েই এখন চিন্তা করছে।

আগের সংবাদপাকিস্তান সীমান্তে নতুন ২৫ হাজার সেনা মোতায়েন ভারতের
পরবর্তি সংবাদমাদরাসা শিক্ষা : ছফা যেভাবে দেখেছেন