ফাতেহ ডেস্ক :
ইসলামিক ফাউন্ডেশনের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আনিস মাহমুদ। আজ (৩০ জনুয়ারি) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মুহাম্মদ আব্দুল লতিফ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নিয়োগ দেয়া হয়।
আনিস মাহমুদ ইসলামিক ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত মহাপরিচালক, ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মু. আ. হামিদ জমাদ্দারের স্থলাভিষিক্ত হলেন।
গত ৩০ ডিসেম্বর ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মোহাম্মদ আফজালের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হলে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পান মু. আ. হামিদ জমাদ্দার।
সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা শামীম মোহাম্মদ আফজাল বিগত ১১ বছর ধরে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক পদে কর্মরত ছিলেন। এই এগারো বছরে তিনি একাধিক দুর্নীতিমূলক কর্মকাণ্ডের কারণে ব্যাপক সমালোচিত হন।
