পাওনা টাকা চাইতে গিয়ে গণধর্ষণের শিকার পোষাক শ্রমিক নারী

ফাতেহ ডেস্ক :

সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাইতে গিয়ে পোশাক শ্রমিক এক নারী গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসাদুল শেখ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে।

গতকাল বুধবার দুপুরে গ্রেপ্তারকৃত ওই ধর্ষককে সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। এ ছাড়া ভুক্তভোগী নারী শ্রমিককে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গত রোববার দুপুর থেকে গভীর রাত পর্যন্ত আশুলিয়ার বসুন্ধরাটেক এলাকায় একটি বাড়ির চতুর্থ তলায় এই ধর্ষণের ঘটনা ঘটে। আটক আসাদুল শেখ (৩২) নাটোর সদর জেলার তেবাড়িয়া গ্রামের সাদেক আলী শেখের ছেলে। সে আশুলিয়ার বাইপাইল বসুন্ধরাটেক এলাকার শাহিনের বাড়ির ভাড়াটিয়া। মামলার এজাহার সূত্রে জানা যায়, গণধর্ষণের শিকার ওই নারী শ্রমিক আশুলিয়ার বাইপাইল বসুন্ধরাটেক এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন।

আগের সংবাদআল-আকসা মসজিদ দখল করে এর প্রবেশ পথও বন্ধ করে দিয়েছে ইজরাইলি বাহিনী
পরবর্তি সংবাদইসলামিক ফাউন্ডেশনে নতুন মহাপরিচালক নিয়োগ