ইসলাম নিয়ে কটূক্তি করা ফেসবুক স্ট্যাটাস শেয়ার, আটক হিন্দু শিক্ষক

ইসলাম নিয়ে কটূক্তি করা ফেসবুক স্ট্যাটাস শেয়ার, আটক হিন্দু শিক্ষক

ফাতেহ ডেস্ক :

ইসলাম ধর্মকে কটূক্তি করা ফেসবুক স্ট্যাটাস শেয়ার করার অভিযোগে এক শিক্ষককে আটক করা হয়েছে। ওই শিক্ষকের নাম সুবীর দাস। তিনি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়নের চরলারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক।

তার আটকের কথা নিশ্চিত করে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাবেদ মাহমুদ বলেন, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উসকানি দেয়ার অভিযোগে সুবীর দাসকে আটক করা হয়েছে। ফেসবুকে তার শেয়ার করা একটি স্ট্যাটাস সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছিল। এরপর স্থানীয়দের অভিযোগ ও ঘটনার সত্যতা নিশ্চিতের পর সুবীর দাসকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।’

লালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবুল খায়ের বলেন, ‘ইসলাম ধর্মকে কটুক্তির জেরে ওই শিক্ষককে থানায় নিয়ে গেছে পুলিশ। বিষয়টি নিয়ে এলাকা উত্তেজনা বিরাজ করলেও এখন পরিস্থিতি শান্ত।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ইসলাম ধর্মকে কটূক্তি করা ফেসবুক স্ট্যাটাসকে শেয়ার করার অভিযোগে এক শিক্ষককে আটক করেছে পুলিশ।

আগের সংবাদঅপহরণ করে মুক্তিপণ নেয়ায় ডিবির ৬ সদস্য সাসপেন্ড
পরবর্তি সংবাদফতোয়া ও ফতোয়াবাজী : সমকালীন বাংলাদেশে ফতোয়ার চর্চা