ইয়েমেনে ৪১ লাখ মানুষ বাস্তুহারা

আন্তর্জাতিক ডেস্ক:

দীর্ঘ যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেনে বাস্তুহারা মানুষের সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। দেশটিতে বর্তমানে ৪০ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়ে মারাত্মক মানবিক সংকটে আছে।

সম্প্রতি হুতি বিদ্রোহীদের এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর। হুতিদের মানবিকবিষয়ক শাখা সুপ্রিম কাউন্সিল ফর দ্য ম্যানেজমেন্ট অ্যান্ড কোর্ডিনেশন অব হিউম্যান অ্যাফেয়ার্স এই প্রতিবেদনটি প্রকাশ করেছে।

এতে বলা হয়, ইয়েমেনে বাস্তুহারা পরিবারের সংখ্যা ছয় লাখ ৬ হাজার ছাড়িয়ে গেছে। আগস্ট পর্যন্ত দেশটিতে বাস্তুহারা মানুষের সংখ্যা ৪১ লাখ। দেশজুড়ে দীর্ঘ সংঘাতের কারণে এই সংখ্যা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 

আগের সংবাদধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, অধ্যাদেশে রাষ্ট্রপতির সই
পরবর্তি সংবাদধর্ষণ নির্মূলে আইনকে কঠোর করা হয়েছে: প্রধানমন্ত্রী