
ফাতেহ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ধর্ষণের মত পাশবিকতা নির্মূলে সরকার আইনকে কঠোর করেছে। এই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড করা হয়েছে। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস এর উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন।
এসময় তিনি বলেন বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। তিনি বলেন আওয়ামী লীগ সরকার যেকোনো দুর্যোগকালীন পরিস্থিতি আন্তরিকতার সাথে মোকাবেলা করেছে।
১৯৭০ সালের ঘূর্ণিঝড়ের সময়ের সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দুর্যোগ ব্যবস্থাপনায় মনোযোগ দিয়েছিলেন। কিন্তু, পরবর্তীতে সংবিধান লংঘন করে যারা ক্ষমতায় এসেছিল তারা এই বিষয়টিকে কখনো গুরুত্ব দেয়নি।
এসময় তিনি প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে দেশের উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে তাগিদ দেন।
