ঈদুল আজহা উপলক্ষে ৬৬৯ জন কারাবন্দীকে মুক্তি দিচ্ছে আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ৬৬৯ জন কারাবন্দীকে মুক্তি দিবে সংযুক্ত আরব আমিরাত । দেশটির রাষ্ট্রপতি শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের নির্দেশে তাদের মুক্তি দেওয়া হচ্ছে।

বন্দীদের আর্থিক সমস্যা নিষ্পত্তি ও নতুন জীবন শুরু করার সুযোগ করে দিতেই তাদের মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির সরকার।

উল্লেখ্য, প্রতি বছর ধর্মীয় উৎসব উপলক্ষে আমিরাতের শাসকরা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত বন্দীদের মুক্তি এবং আর্থিক সাজাও ক্ষমা করে থাকেন।

আগের সংবাদআমরা কখনোই ভারতের অংশ ছিলাম না : কাশ্মিরের প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদশুধু চিঠি নয়, কাশ্মীরে পাঠানো যাবে না কোন পার্সেলও